June 3, 2026, 11:06 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ঈদের দিনও স্বস্তিতে নেই ইরানিরা, একাধিক শহরে মুহুর্মুহু বিস্ফোরণ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের সকালেও স্বস্তি নেই ইরানে; বরং ইসরায়েলি ও মার্কিন বাহিনীর জোরালো হামলায় রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে যখন মুসলিম উম্মাহ ঈদের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দফায় দফায় বিমান হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তেহরান, শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও আমেরিকান যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম ‘খবরঅনলাইন’ ও আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর’ নিশ্চিত করেছে, শনিবার ভোরে তেহরানের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। ভয়েস অব আমেরিকা পার্সিয়ান সার্ভিসের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান জেলা এবং সিটি অলিম্পিক ভিলেজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পশ্চিম তেহরানে একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী ছাড়াও তেহরানের দক্ষিণে শাহর-ই রে, তাবরিজ এবং ইসফাহানেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

এমনকি তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পার্বত্য এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণ শোনা গেছে। তবে ঈদের এই ভোরে হওয়া হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, তারা ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু অভিমুখে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।



ফেসবুক কর্নার