June 4, 2026, 1:10 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

প্রশ্ন বিরোধীদলীয় নেতার ভোট হালাল হলে, গণভোট হারাম কেন হবে

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর নিজ নির্বাচনী এলাকা মিরপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

নামাজ শেষে শফিকুর রহমান বলেন, আজকের এ দিনটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি নিয়ামত। আমরা যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে।

জুলাই সনদ স্পিকার আমলে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ভোট আর গণভোটের একটি হালাল হলে আরেকটি হারাম কেন হবে? সংসদে এর সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে আদায় করে নেওয়া হবে।

ঈদযাত্রার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বিরোধীদলীয় এ নেতা বলেন, ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদ আসলে শহরে, নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে ছুটতে থাকে। সেসময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না, ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী একেকসময় একেকটা বলেছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা জাতি হিসেবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত, অনুতপ্ত কি না। স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়। কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দই তো ম্লান হয়ে যায়। এটা অমানবিক, এটা আসলে একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এটার নিন্দা জানাই।

দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে বর্বরতা চলছে; নিশ্চয় আল্লাহ মজলুমদের বিজয়ী করবেন ইনশাল্লাহ।



ফেসবুক কর্নার