June 3, 2026, 11:08 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

কসাইখানা মসজিদের ইমামকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদ “এটি পরিকল্পিত ষড়যন্ত্র”—গ্রামবাসীর দাবি

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশালের কসাইখানা এলাকার একটি মসজিদের ইমাম মোহাম্মদ উল্লাহকে ঘিরে ছড়ানো অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর দাবি, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
অভিযোগে বলা হয়েছে, ইমাম মোহাম্মদ উল্লাহ এক কিশোরকে টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে প্ররোচিত করার চেষ্টা করেছেন। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন এলাকাবাসী।
মসজিদের নিয়মিত মুসল্লিরা জানান, মোহাম্মদ উল্লাহ প্রায় ১২ বছর ধরে এখানে ইমামতি করছেন। এ দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক বা প্রশ্নবিদ্ধ আচরণের অভিযোগ শোনা যায়নি।
স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে তাকে উদ্দেশ্য করে এ ধরনের অপপ্রচার চালানো হতে পারে। তাদের দাবি, নির্বাচনের সময় তিনি একটি পক্ষের হয়ে সক্রিয় থাকায় প্রতিপক্ষের কেউ পরিকল্পিতভাবে এ ধরনের অভিযোগ ছড়াচ্ছে।
গ্রামবাসীরা বলেন, যারা তাকে কাছ থেকে চেনেন, তারা নিশ্চিত—তিনি একজন সৎ ও নৈতিক ব্যক্তি। তার সম্মান ক্ষুণ্ন করতে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও অধিকাংশ স্থানীয় বাসিন্দা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার