June 23, 2026, 2:24 pm
শিরোনাম :
পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ অতীতের দর্পণে গ্রামবাংলা: হারিয়ে যাওয়া সোনালি স্মৃতির ব্যবচ্ছেদ চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আরটিজি ক্রেনে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ কনটেইনার কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্ব, সাফল্যের ধারা বজায় রাখছে মনিরামপুর দারুল উলুম ইলাহি বখশ মাদ্রাসা

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

যশোরের মনিরামপুর উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইলাহি বখশ মাদ্রাসা কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে আবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এবারের ফলাফলে শিক্ষার্থীরা অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, জামাত বিভাগ থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭ জন মেধা তালিকায় স্থান অর্জন করেছে। এছাড়া একজন শিক্ষার্থী স্টার মার্ক এবং অপরজন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে শতভাগ সাফল্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য মনিরামপুরে দ্বীনি শিক্ষার মানোন্নয়নের একটি ইতিবাচক প্রতিফলন। বর্তমানে মাদ্রাসাটিতে নূরানী, নজরানা, হিফজ ও জামাত বিভাগে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ গঠনে গুরুত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটি অভিভাবকদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে।
মাদ্রাসার আজীবন সদস্য অধ্যাপক বাবুল আকতার বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অভিভাবক সাইফুল ইসলাম জানান, সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষকদের যত্নশীল দিকনির্দেশনা শিক্ষার্থীদের সাফল্যের মূল ভিত্তি।
মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের একাগ্রতা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে তারা দ্বীনের সেবা ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
স্থানীয় আলেম মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, এই ধারাবাহিক সাফল্য দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।



ফেসবুক কর্নার