May 14, 2026, 10:30 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

জেরুজালেম পোস্টের প্রতিবেদন / সৌদিতে সরাসরি হামলা কমিয়ে দিয়েছে ইরান

অভয়নগর প্রতিবেদক

সৌদি আরবে টানা হামলা চালাতে থাকলে সৌদি আরব পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে দেশটিতে হামলার তীব্রতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

কয়েকটি সূত্রের বরাতে সোমবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৌদিতে প্রায় ৪৩০টি মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এরমধ্যে বেশিরভাগ ড্রোন ছোড়া হয়েছে সৌদির পূর্বাঞ্চলকে লক্ষ্য করে। যেখানে দেশটির বেশিরভাগ তেল পরিশোধনাগার অবস্থিত। এর পাশাপাশি সৌদির সায়বাহ তেলক্ষেত্রেও টার্গেট করেছে ইরানিরা।

অপরদিকে বেশিরভাগ মিসাইল ছোড়া হয়েছে আল-খার্জে। রাজধানী রিয়াদ থেকে ৮০ কিলোমিটার দূরের এ অঞ্চলে প্রিন্স সুলতান বিমানঘাঁটির অবস্থান। সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা থাকে।

দুটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরানি কর্মকর্তারা এখন মনে করছেন ‘সৌদি (হামলার) দ্বারপ্রান্তে আছে।” ফলে যদি সৌদিতে বড় আকারে হামলা অব্যাহত রাখা হয় তাহলে দেশটি পাল্টা হামলা হিসেবে সরাসরি ইরানে আঘাত করতে পারে। এতদিন ধরে ইরান হামলা চালালেও সৌদি পাল্টা হামলা থেকে বিরত থেকেছে।

সৌদি আরব আগেই ইরানকে জানিয়েছে, তাদের ‘রেডলাইন’ হলো তাদের পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং বিদ্যুৎ কেন্দ্র। যদি এসবে কোনো হামলা হয় তাহলে সৌদি আর বসে থাকবে না।
এছাড়া সৌদি আরব সম্প্রতি তাদের নীতিতেও পরিবর্তন এনেছে। দেশটি ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, ইরান সৌদির পাশাপাশি কাতারেও আপাতত হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা আগের মতো অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার