June 25, 2026, 2:09 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

“চলমান সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থান দুর্বল করছে। তার দাবি, বিএনপি জনরায়কে ভয় পায় এবং নির্বাচনের পরিবর্তে দলীয় লোকদের বিভিন্ন পদে বসাচ্ছে, যার পরিণতি শুভ হবে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “গেল জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে বিচার দিয়েছি, চূড়ান্ত ফয়সালা তিনিই করবেন।” তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আমরা সহযোগিতা করব। তবে জনগণের রায়কে অবজ্ঞা করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের অভিপ্রায়ই সবচেয়ে বড় আইন এবং মানুষের কল্যাণেই আইন, আদালত ও সংবিধান। “জুলাই সনদ” বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি জাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা করে এটিকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে অভিহিত করেন এবং এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার