June 25, 2026, 4:14 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন

১০ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু সানাউল্লাহ

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসে। মালিক-শ্রমিকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বন্দর এলাকা এবং একে একে প্রবেশ করতে থাকে ভারতীয় পণ্যবাহী ট্রাক।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতি জানান, দীর্ঘ ছুটির পর শনিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকরা ট্রাক থেকে পণ্য লোড-আনলোডে ব্যস্ত হয়ে পড়েছেন এবং সিএন্ডএফ কার্যক্রমও চালু হয়েছে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সকালে কিছুটা ধীরগতিতে কার্যক্রম শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় পণ্যবাহী ট্রাক আসতে শুরু করে এবং বন্দরে মালামাল খালাসের কাজ গতি পায়।
এদিকে ঈদের ছুটির সময়ও পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাতায়াত স্বাভাবিক ছিল। তবে ছুটি শেষে ভারতগামী বাংলাদেশি যাত্রীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার