June 24, 2026, 7:24 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার এলাকায় চাঞ্চল্য 

অভয়নগর প্রতিবেদক

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি পুকুরের কাদামাটি থেকে প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের সরকারি লালদীঘি পুকুরের পাশে খেলাধুলা করার সময় জব্বার হোসেনের ১০-১২ বছর বয়সী মেয়ে কাদামাটির মধ্যে একটি অস্বাভাবিক বস্তু দেখতে পায়। পরে বিষয়টি সে তার পরিবারকে জানায়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুকে অবহিত করেন। তিনি সন্ধ্যায় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমানকে বিষয়টি জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় ১০টার দিকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতার মূর্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূর্তিটির উচ্চতা প্রায় ১৪ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৯ কেজি ৬৪০ গ্রাম।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই মূর্তিটি উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার