June 24, 2026, 11:10 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

মাই টিভির ক্যামেরা পারসন আসাদের ইন্তেকাল

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশালের মাই টিভির নিবেদিতপ্রাণ ক্যামেরা পারসন আসাদ আর আমাদের মাঝে নেই। ফুসফুসজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত তিনি নীরবে লড়াই করে গেছেন এবং দায়িত্ব পালনে ছিলেন অবিচল।
মাঠের কর্মী হিসেবে আসাদ ছিলেন অত্যন্ত পরিশ্রমী, নিরহংকার ও দায়িত্বশীল। ঝড়-বৃষ্টি, প্রখর রোদ কিংবা গভীর রাত—সবসময় ক্যামেরা কাঁধে দায়িত্ব পালনে তিনি ছিলেন অগ্রগামী। সংবাদ সংগ্রহে তার দক্ষতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং পেশার প্রতি অগাধ ভালোবাসা তাকে সহকর্মীদের কাছে বিশেষভাবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।
সহকর্মীদের কাছে তিনি শুধু একজন ক্যামেরা পারসন ছিলেন না, বরং ছিলেন সহজ-সরল, হাসিখুশি ও নির্ভরযোগ্য একজন মানুষ। তার উপস্থিতি সহকর্মীদের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করত।
তার এই অকাল মৃত্যু শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার কর্ম, আচরণ ও মানবিকতা সহকর্মীদের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশালের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।



ফেসবুক কর্নার