June 3, 2026, 11:10 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে জেলা প্রশাসক নির্বাচিত

অভয়নগর প্রতিবেদক

বরগুনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নজরুল ইসলাম মোল্লাকে জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমতলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
আমতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও ওলামা দলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত জেলা প্রশাসক নজরুল ইসলাম মোল্লা তার দক্ষ নেতৃত্ব, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তার গৃহীত সিদ্ধান্তসমূহকে স্বাগত জানান।



ফেসবুক কর্নার