June 24, 2026, 2:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কাতারে পাকিস্তানি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে স্থগিত

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কাতার সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাসের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যেসব পাকিস্তানি নাগরিক অন-অ্যারাইভাল ভিসায় কাতারে প্রবেশের পরিকল্পনা করছিলেন, তারা আপাতত এ সুবিধা পাচ্ছেন না।
দূতাবাস ভ্রমণকারীদের উদ্দেশে পরামর্শ দিয়েছে, কাতারে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করতে হবে এবং সরকারি অনুমোদিত চ্যানেল বা ভিসা কেন্দ্রের মাধ্যমে সব তথ্য যাচাই করে নিতে হবে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ভ্রমণজনিত কোনো ভোগান্তি এড়াতে আগেভাগেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার এবং ঝুঁকি কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকায় যেসব নাগরিক ইতোমধ্যে ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের নতুন করে ভিসা প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার