June 4, 2026, 12:09 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ফকিরহাট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, অভিযুক্ত আটক

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অপহৃত ১৮ মাস বয়সী শিশু কন্যা রাফছাকে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আঃ রশিদ খানের বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে অভিযান চালিয়ে খুলনা থেকে তাকে উদ্ধার করা হয়। আটক নয়ন শেখকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপহৃত শিশু রাফছা ছোট বাহিরদিয়া গ্রামের আঃ রশিদ খানের মেয়ে। আটক নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনার দিন সকালে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
পরবর্তীতে শিশুটির খোঁজ নিতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় শিশুটির বাবা মোবাইল ফোনে যোগাযোগ করলে নয়ন অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে ক্ষতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নয়ন শেখকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার