June 22, 2026, 7:28 pm
শিরোনাম :
সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন

মুখোমুখি একা : রোখশানা রফিক

লেখক - রোখশানা রফিক

প্রথম পর্ব
মেলোডির বড় বোন রোজিনার গায়ে হলুদ। আগামীকাল অনুষ্ঠানটি তার বাবার জামালপুরের বাসায়। সেখান থেকে আম্মা বারবার ফোন করে তাড়া দিচ্ছেন—যত দ্রুত সম্ভব ঢাকা থেকে যেন জামালপুরে পৌঁছায়।
কিন্তু মেলোডি এখন এক কঠিন বাস্তবতার মধ্যে আটকে। তার অনার্স ফাইনাল পরীক্ষা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর “সরকার ও রাজনীতি” বিভাগের ছাত্রী সে। তবে পাঠ্যবইয়ের চেয়ে আউট বই পড়তেই তার বেশি আগ্রহ।
আগামীকাল তার “দক্ষিণ এশিয়ার রাজনীতি” কোর্সের পরীক্ষা। অথচ গত কয়েকদিনে সে ডুবে আছে এক ভিন্ন জগতে—স্টিফেন হকিং-এর স্ট্রিং থিওরি নিয়ে লেখা বইয়ে। সার্ক, সাফটা, ভারত-বাংলাদেশ সম্পর্ক—এসবের চেয়ে স্ট্রিং থিওরির এগারোটি ডাইমেনশন এখন তার মাথায় বেশি ঘোরাফেরা করছে।
ভাবতে ভাবতেই তার নিজের ওপর একটু বিরক্তি আসে। এভাবে যদি সে পরীক্ষার পড়ায় মন দিত, তাহলে নির্ঘাৎ ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো। যদিও তার রেজাল্ট শুরু থেকেই ক্লাসের প্রথম তিনজনের মধ্যে—তবুও প্রথম হওয়া তো আর হয়নি!
বিকেলের নাশতায় রানু খালা চিলি চিকেন চাওমিন বানিয়ে দিয়েছেন। রানু খালা এই বাড়ির শুধু কাজের মানুষ নন—প্রায় পরিবারেরই একজন। মেলোডির জন্মের আগ থেকেই তিনি এই বাসায় আছেন। মা যখন অফিসে ব্যস্ত থাকতেন—একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে—তখন এই রানু খালার কোলে-পিঠেই বড় হয়েছে মেলোডি।
চাওমিন খেতে খেতে মেলোডি ঠিক করলো—স্ট্রিং থিওরি আপাতত বন্ধ। এবার একটু পরীক্ষার পড়ায় মন দিতে হবে।
কিন্তু বরাবরের মতোই হলো। মাত্র পনেরো মিনিট পড়ার পরই ঘুম যেন নেকড়ের মতো অতর্কিতে ঝাঁপিয়ে পড়লো তার চোখে।
পড়ার টেবিলে মাথা রেখেই গভীর ঘুমে তলিয়ে গেলো সে।
আর সেই ঘুমের ভেতরেই শুরু হলো এক অদ্ভুত স্বপ্ন—স্ট্রিং থিওরির জগৎ নিয়ে।
প্রথমে সে নিজেকে দেখতে পেলো—একটি বিন্দু হিসেবে। স্ট্রিং থিওরির প্রথম ডাইমেনশনে ভাসমান একটি অস্তিত্ব…
(চলবে)



ফেসবুক কর্নার