June 4, 2026, 1:10 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

জামায়াত নেতার হুইপের কাছে খোলা চিঠি

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাননীয় হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি’র কাছে একটি খোলা চিঠি প্রদান করেছেন। চিঠিতে নলডাঙ্গা উপজেলার স্বাস্থ্য, যোগাযোগ ও শিক্ষা খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সাবেক উপজেলা চেয়ারম্যান, জামায়াত মনোনীত নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক, সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া এই খোলা চিঠি প্রদান করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি পূরণ প্রয়োজন। সেখানে পরিচ্ছন্নতা কর্মী, আল্ট্রাসাউন্ড মেশিনের প্রিন্টার ও এক্স-রে মেশিনের অভাব রয়েছে, যা দ্রুত সমাধানের দাবি জানান তিনি।
এছাড়া নলডাঙ্গার চারটি রেলওয়ে স্টেশন থাকা সত্ত্বেও উত্তরবঙ্গগামী ‘উত্তরা’ আন্তঃনগর ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন উল্লেখ করে ট্রেনটি পুনরায় চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী জিয়া খালসহ অন্যান্য খাল উদ্ধার এবং নলডাঙ্গায় একটি সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বারনই নদীতে অপরিকল্পিত রাবার ড্যাম নির্মাণের ফলে নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হুইপের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ড. জিয়াউল হক জিয়া তার বক্তব্যে উল্লেখ করেন, নলডাঙ্গা কৃষিনির্ভর ঐতিহ্যবাহী এলাকা হওয়ায় এখানকার মানুষের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ জরুরি। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় হুইপ বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।



ফেসবুক কর্নার