July 17, 2026, 11:29 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে: নাহিদ

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতা মিলেই গণঅভ্যুত্থান সফল করেছিল। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্রনেতাদের এখানে অবদান রয়েছে, তারা রাজপথে ছিলেন। অথচ অভ্যুত্থানের ফসল নেয়ার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এটার ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে। এমনকি আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে।
সোমবার (১ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানো আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের মুক্তি উপলক্ষে বাংলামোটরে দলটির কার্যালয়ে শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, এনসিপি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কখনো বলিনি গণঅভ্যুত্থান এনসিপির। যদিও এমন অভিযোগ অনেকেই করে থাকেন। কিন্তু জুলাইয়ের শহীদ পরিবার, আহতদের দায়িত্ব নেয়ার প্রসঙ্গ আসে কিংবা এই কারাবন্দী প্রবাসীরা এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, কোনো অফিসে অথবা দলের কাছে গেলে তাদেরকে বলা হতো এটা এনসিপির দায়িত্ব।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা যেই সংস্কার অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেখানে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সেজন্য সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

কারাবন্দী প্রবাসীদের বিষয়ে নাহিদ বলেন, আরও আগে তাদের মুক্তির ব্যবস্থা করা উচিত ছিল। তাদের পরিবারগুলোকে বিভিন্নভাবে কষ্ট করতে হয়েছে। এই প্রবাসীরা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা। তাদের মর্যাদা নিশ্চিত করা সকলের দায়িত্ব।
সরকার পতন না হলে তারা কোনোদিন মুক্তি পেত না উল্লেখ করে তিনি বলেন, নিশ্চিত ঝুঁকি জেনেও তারা রাজপথে নেমেছিল। তাদের অবদান সারাজীবন মনে রাখবো। সরকারের কাছে আবেদন থাকবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নাহিদ বলেন, তিনি প্রচণ্ডভাবে অসুস্থ, সুস্থতা কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যেই ভূমিকা, সেই ভূমিকা এই জাতি মনে রাখবে। আশা করবো, তিনি আমাদের মধ্যে আরও অনেকদিন বেঁচে থাকবেন।



ফেসবুক কর্নার