June 24, 2026, 10:03 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

রোগীর পায়ে ট্রলি তুলে ‘সরি’, প্রতিবাদে ছেলেকে মারধরের অভিযোগ: শেবাচিমে বিশৃঙ্খলা

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) আবারও সমালোচনার মুখে পড়েছে। রোগীর পায়ে ট্রলির চাকা তুলে দেওয়ার মতো অবহেলার প্রতিবাদ করায় রোগীর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে।
রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন মেডিসিন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে সাগর (২৫) নামে এক যুবক আহত হন।
আহত সাগর জানান, তিনি তার ক্যান্সারে আক্রান্ত মা লাকি বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত স্টাফ রাসেল ও রিবু ট্রলি নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তার মায়ের পায়ের ওপর চাকা তুলে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, স্টাফরা তাকে মারধর করে গুরুতর আহত করে।
সাগর বলেন, “মুমূর্ষু মাকে নিয়ে হাসপাতালে এসেছি চিকিৎসার আশায়। সেখানে উল্টো মারধরের শিকার হতে হলো—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঘটনার পর তিনি হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত স্টাফ রাসেল ও রিবু দাবি করেছেন, ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল। তাদের ভাষ্য, ভুলবশত রোগীর পায়ে ট্রলির চাকা উঠে যায় এবং তারা দুঃখ প্রকাশও করেন। তবে তাদের অভিযোগ, সাগর উত্তেজিত হয়ে গালিগালাজ করলে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, যেখানে রোগীদের নিরাপত্তা ও মানবিক সেবা নিশ্চিত করার কথা, সেখানে এ ধরনের অবহেলা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার