June 24, 2026, 9:57 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

প্রেমিকার বাড়িতে গিয়ে ধরা যুবক, থানায় গিয়ে সামনে এল আরেক প্রেম—বিয়ের দাবিতে কান্না

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক যুবককে ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন দিগন্ত মিস্ত্রি (২২)। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোববার দিবাগত রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ইদেলকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দিগন্তকে আটক করার পর প্রেমিকার পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে বিয়ে দিতে চাপ দেন। কিন্তু দিগন্ত এতে রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার নাটকীয়তা এখানেই শেষ হয়নি। দিগন্তের আটকের খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে উপজেলার ধলহার গ্রাম থেকে আরেক তরুণী থানায় এসে হাজির হন। তিনি নিজেকে দিগন্তের প্রেমিকা দাবি করে তাকে বিয়ে করার জোর দাবি জানান।
এদিকে, পুলিশ দিগন্তের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়। প্রিয় মানুষকে না পেয়ে ওই তরুণী থানায় কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জলাবাড়ি গ্রামের এক তরুণীর সঙ্গে দিগন্তের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সূত্রে রাতে দেখা করতে গিয়ে তিনি ধরা পড়েন।
এলাকাবাসীর অভিযোগ, দিগন্ত মিস্ত্রি দীর্ঘদিন ধরে বখাটে হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও শোনা যায়। এর আগে তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলেও দাবি করেছেন স্থানীয়রা।
দিগন্ত মিস্ত্রি ধলহার গ্রামের সাবেক চৌকিদার ভাবেন্দ্রনাথ মিস্ত্রি ওরফে মন্টু মিস্ত্রির ছেলে।



ফেসবুক কর্নার