June 25, 2026, 12:43 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ফেক আইডিতে গুজব ছড়ানোর অভিযোগ: কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতির প্রতিবাদ

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপের বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ অভিযোগ সামনে আসে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, একটি কুচক্রী মহল ভুয়া (ফেক) আইডির মাধ্যমে ফেসবুকে বিভ্রান্তিকর স্ট্যাটাস ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
কটিয়াদী উপজেলা বিএনপি ও তৃণমূল নেতাকর্মীরা জানান, তোফাজ্জল হোসেন খান দিলীপ দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। এই ঐক্য নষ্ট করতেই একটি চক্র অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, “রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একটি মহল ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব গুজব ছড়িয়ে আমার জনপ্রিয়তা কমানো যাবে না।”
তিনি আরও বলেন, “জনপ্রিয় হতে হলে জনগণের পাশে থাকতে হয়। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।”
এ সময় তিনি কটিয়াদী উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



ফেসবুক কর্নার