June 3, 2026, 11:09 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

গালেংগ্যা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদ জানালো সংশ্লিষ্ট মহল

অভয়নগর প্রতিবেদক
Exif_JPEG_420

বান্দরবানের রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নিয়ে সম্প্রতি প্রকাশিত “স্বাস্থ্যকেন্দ্র বন্ধ, সেবা বঞ্চিত হাজারো মানুষ” শীর্ষক সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল।
তাদের দাবি, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ভ্রান্ত তথ্য উপস্থাপন করে স্বাস্থ্যকেন্দ্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, যা প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গালেংগ্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রয়েছে। জনবল ও সরঞ্জাম সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকলেও কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ—এমন দাবি সঠিক নয় বলে তারা জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, “কিছু ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে বা উদ্দেশ্য হাসিলের জন্য ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাস্তবে স্বাস্থ্যকেন্দ্রটি চালু রয়েছে এবং সেবা কার্যক্রমও চলমান।”
তারা আরও বলেন, সরেজমিনে বাস্তবতা যাচাই না করেই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক এবং এতে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ও ভুল ধারণা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, যেকোনো তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্পূর্ণ নির্দোষ উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



ফেসবুক কর্নার