June 24, 2026, 9:59 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

পিরোজপুরে একসাথে তিন কন্যা সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ

মাসুম বিল্লাল স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ইন্দেরহাট বন্দরের একটি বেসরকারি ক্লিনিকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়।
নবজাতকদের পিতা মোঃ শরিফুল ইসলাম উজ্জল এবং মাতা মোসাঃ নুসরাত জাহান। তাদের বাড়ি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহাড়ি গ্রামে।
চিকিৎসক ডা. প্রিতীশ বিশ্বাসের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। ক্লিনিক সূত্রে জানা গেছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন।
একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে আনন্দের বন্যা বইছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। নবজাতকদের সুস্থতা কামনা করে পরিবারটি সবার কাছে দোয়া চেয়েছে।



ফেসবুক কর্নার