June 25, 2026, 12:41 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বহিষ্কৃত কৃষকদল নেতার ভিডিও ভাইরাল, এলাকায় তীব্র প্রতিক্রিয়া

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা-এর মজলিশপুর ইউনিয়নের বড়বাকাইল গ্রামের এক বহিষ্কৃত কৃষকদল নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হোসেন মিয়ার একটি ব্যক্তিগত ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর থেকেই এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দারও সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে এবং বিষয়টি নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, প্রভাব বিস্তার ও স্থানীয় বিরোধে জড়িত থাকার অভিযোগ ছিল।
ভিডিওটি প্রকাশের পর পুরোনো অভিযোগগুলোও নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত হোসেন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং বিষয়টি এখন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



ফেসবুক কর্নার