June 3, 2026, 10:14 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি আবুল হোসেন খান

অভয়নগর প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদ্রাসা প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বাসভবনে জমিয়াতুল মোদার্রেছীন বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ দিদারুল্লাহ এবং সঞ্চালনা করেন পাটকাঠি কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দীক।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন চরামদ্দি খান ফজলেরব চৌধুরী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন আনসারী, বিহারীপুর হোসাইন ফ্যামিলি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জাম হোসাইন আনছারী এবং মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দিদারুল্লাহ।
বক্তারা বলেন, বিগত সময়ে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব ছিল। অবকাঠামোগত উন্নয়ন ও ভবন নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তারা নতুন সরকারের কাছে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সংযোজন, আইসিটি শিক্ষা চালু এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। পাশাপাশি সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মাহমুদুল হাসান।



ফেসবুক কর্নার