June 25, 2026, 3:29 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

বড়তাকিয়া ইকোনমিক জোন রুটে সিএনজি সংকট, ভোগান্তিতে শ্রমজীবী মানুষ

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া ইকোনমিক জোন সংলগ্ন সড়কে সিএনজি সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিল্পাঞ্চলে কর্মরত শ্রমজীবী মানুষ।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, সিএনজির স্বল্পতা এবং অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রতিদিন কর্মস্থলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে সকাল ও বিকেলের পিক আওয়ারে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।
শ্রমিকরা জানান, প্রতিদিন কর্মস্থলে পৌঁছাতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তারা। এ অবস্থায় রুটভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু, মিনিবাস সংযোজন এবং ভাড়া কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, বড়তাকিয়া ইকোনমিক জোনকে ঘিরে দ্রুত শিল্পায়ন ঘটলেও সেই অনুপাতে পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে কর্মজীবী মানুষের উৎপাদনশীলতা ও সময় ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত ভাড়া বাস্তবায়নে কঠোর নজরদারি, সিএনজি ও বিকল্প গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক রুটভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু করা জরুরি।
স্থানীয়রা মনে করেন, টেকসই শিল্পায়নের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও নিয়মিত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার