June 25, 2026, 5:03 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, ৯৩ হাজার শিশুকে টিকার লক্ষ্য

অভয়নগর প্রতিবেদক

খুলনা মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সোমবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। সকাল ৯টায় নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। তিনি শিশুদের সুরক্ষায় অভিভাবক, বিশেষ করে মায়েদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পরিচালিত এ কার্যক্রম আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত চলবে। প্রথম ৮ কর্মদিবসে নগরীর বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এবং পরবর্তী ৬ কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।
কর্মসূচি বাস্তবায়নে নগরীর ৩১টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে ২৫৬টি টিকাকেন্দ্র ও ৩৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৪৪ জন টিকাদান কর্মী ও ২০৬ জন স্বেচ্ছাসেবীসহ মোট ৮২টি টিম কাজ করবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার