June 24, 2026, 8:38 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

চার বছরেও চালু হয়নি হিজলার ১০ শয্যার মা ও শিশু হাসপাতাল, ক্ষোভ এলাকাবাসীর

অভয়নগর প্রতিবেদক

বরিশালের হিজলা উপজেলার ২ নম্বর মেমানিয়া ইউনিয়নে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতালটি উদ্বোধনের দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি। এতে করে এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত সেখানে কোনো চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। ফলে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের হাজারো মানুষ।
এলাকাবাসী জানান, পূর্বপাড়ের মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ নেই। নিকটবর্তী হাসপাতালগুলোতে যেতে খারাপ যোগাযোগব্যবস্থার কারণে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। এতে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়।
বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের চিকিৎসা নিয়ে পরিবারগুলো সবসময় আতঙ্কে থাকেন। সময়মতো চিকিৎসা না পাওয়ায় মা ও নবজাতকের জন্য ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা আরও জানান, দ্রুত হাসপাতালটি চালু করে সেখানে এমবিবিএস চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি।
এ ব্যাপারে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, “আমরা তার কাছে দ্রুত হাসপাতালটি চালুর জন্য জোর দাবি জানাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, হাসপাতালটি চালু হলে এলাকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।



ফেসবুক কর্নার