June 3, 2026, 10:14 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৭০ লাখ টাকার জিরা ও মহিষ জব্দ

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তসংলগ্ন রাইনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত গুদাম থেকে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া একই দিন সকাল ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির গুয়াবাড়ী বিওপির আরেকটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ আটক করে। এসব মহিষের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।



ফেসবুক কর্নার