May 14, 2026, 9:38 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

লালমোহনে অসহায় পরিবারের বসতভিটা দখলের অভিযোগ, ঘর তুলতে বাধা

নয়ন চৌধুরী

ভোলার লালমোহন উপজেলায় এক অসহায় পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও নতুন ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্তারহাট এলাকায় শরফত চৌকিদার বাড়িতে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে রাজিয়া বেগম তার পরিবার নিয়ে ওই ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি পুরাতন জরাজীর্ণ ঘরটি ভেঙে নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নিলে প্রতিপক্ষ বাধা দেয়। ফলে প্রায় এক মাস ধরে তারা খোলা ভিটায় মানবেতর জীবনযাপন করছেন।
রাজিয়া বেগম অভিযোগ করে বলেন, “আমি ঢাকায় বাসাবাড়িতে কাজ করে কষ্টে টাকা জমিয়ে নতুন ঘর তুলতে চেয়েছি। কিন্তু কয়েকজন ব্যক্তি আমাদের বাধা দিচ্ছে, মারধর করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে।”
তিনি আরও দাবি করেন, জমিটি তিনি তার দাদী শ্বাশুড়ির কাছ থেকে ক্রয় করেছেন এবং হাল জরিপেও তাদের নামে রেকর্ড রয়েছে। এরপরও প্রতিপক্ষ তাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে এবং রাতে এসে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ একাধিকবার হামলা চালিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে, যার ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
তবে প্রতিপক্ষের একজন সদস্য জানান, জমিটি তাদের কাগজপত্রে অন্য দাগে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও বর্তমানে জমিটি রাজিয়া বেগমদের দখলে আছে এবং ঘর নির্মাণের সময় বাধা দেওয়া হয়েছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
ভুক্তভোগী পরিবারটি তাদের বসতভিটায় নিরাপদে বসবাস ও ঘর নির্মাণের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।



ফেসবুক কর্নার