June 25, 2026, 5:03 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন

খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

অভয়নগর প্রতিবেদক

খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেয়ালে দেয়ালে স্লোগান লিখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা “গুপ্ত রাজনীতি চলবে না”, “জামাত-শিবির গুপ্ত”, “গুপ্ত রাজনীতির দিন শেষ” এবং “সবার আগে বাংলাদেশ”সহ নানা স্লোগান দেয়াল ও রাজপথে লিখে তাদের অবস্থান প্রকাশ করেন।
এ সময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা রাজপথে সক্রিয় থাকবেন। তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
ছাত্রদল নেতারা জানান, সাধারণ শিক্ষার্থীদের এসব বিষয় সম্পর্কে সচেতন করতে এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অমিত মল্লিক, মেহেদী হাসান, রিফাত হাসান, শিমুল বিশ্বাস, সাকিল খান, সাজিত, রুহানসহ আরও অনেক নেতাকর্মী।
কর্মসূচির মাধ্যমে তারা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার