June 24, 2026, 8:37 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলায় হাটের দিনে জনাকীর্ণ বাজারে পকেটমারের অভিযোগে খোকন হাওলাদার নামে এক যুবদল নেতাকে আটক করে স্থানীয় জনতা। পরে লিখিত অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে। আটক খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে বাজারে মাছ বিক্রি করছিলেন কলাভিটা গ্রামের অনিল মণ্ডল। এ সময় তার পকেটে হাত দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করা হলে তিনি বিষয়টি টের পান এবং খোকনের হাত চেপে ধরেন। পরে তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও ক্রেতারা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন।
ঘটনার পর বাজারে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর তাকে স্থানীয় গ্রাম পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করতে অনিচ্ছুক থাকায় এবং স্থানীয়দের সম্মতিতে তাকে ছেড়ে দেওয়া হয়।
গ্রাম পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার বলেন, ভুক্তভোগীর কাছে কয়েক হাজার টাকা ছিল, তবে তিনি থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার