June 25, 2026, 5:07 am
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

নাসির উদ্দীন খুলনা

খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের প্রবেশ করে সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা।
সোমবার (২৭ এপ্রিল) খুলনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের চিহ্নিত কিছু ব্যক্তি প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারকে খোঁজাখুঁজি ও হুমকি দেয় এবং সাধারণ সম্পাদক প্রার্থী, ‘সময়ের খবর’-এর সম্পাদক মো. তরিকুল ইসলামকে লাঞ্ছিত করে। এতে প্রেসক্লাবের নির্বাচন প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, প্রেসক্লাবের মতো পেশাজীবী সাংবাদিকদের প্রতিষ্ঠানে এ ধরনের হামলা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেয়। তারা সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তারা উল্লেখ করেন, অতীতে খুলনায় সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বর্তমান প্রজন্ম দেখতে চায় না।
সমাবেশে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, “এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বক্তারা দাবি করেন, শুধু হামলাকারী নয়, নেপথ্যে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে হবে। কারা বহিরাগতদের প্রেসক্লাবে পাঠিয়েছে তা জাতির সামনে উন্মোচন করা প্রয়োজন।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য প্রেসক্লাব সংলগ্ন সড়ক অবরোধ করা হয়।



ফেসবুক কর্নার