June 4, 2026, 7:59 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

গ্রীষ্মের ফল তরমুজ: পুষ্টিগুণে ভরপুর, শরীর রাখে সতেজ

অভয়নগর প্রতিবেদক

গ্রীষ্মকাল মানেই তরমুজের মৌসুম। শীতকালে বপন করা এই ফল গ্রীষ্মে পেকে ওঠে এবং প্রচণ্ড গরমে মানুষের ক্লান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি মৌসুমে তরমুজের ফলন ভালো হওয়ায় বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই রসাল ফল।
পুষ্টিবিদদের মতে, তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা শরীরকে সতেজ রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। বিশেষ করে গরমের সময় শরীর থেকে ঘামের মাধ্যমে যে পানি ও খনিজ উপাদান বের হয়ে যায়, তরমুজ তা পূরণে কার্যকর ভূমিকা রাখে।
তরমুজের উপকারিতার মধ্যে রয়েছে—
নিয়মিত তরমুজ খেলে হৃদযন্ত্র ভালো থাকে, রক্তনালিতে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া এটি হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীর ঠান্ডা রাখে এবং ঘুম ভালো হতে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণেও তরমুজ কার্যকর ভূমিকা রাখতে পারে।
কিছু ভেষজ ব্যবহারেও তরমুজের গুরুত্ব রয়েছে। যেমন, পাকা তরমুজের রস শরীরের পানিশূন্যতা দূর করে। তরমুজের বীজ শুকিয়ে গুঁড়া করে পানির সঙ্গে মিশিয়ে পান করলে প্রস্রাবজনিত সমস্যায় উপকার পাওয়া যায় বলে জানা যায়।
পুষ্টিগুণের দিক থেকে প্রতি ১০০ গ্রাম তরমুজে প্রায় ৯৭ শতাংশ পানি থাকে। এছাড়া এতে সামান্য প্রোটিন, শর্করা, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ বিভিন্ন ভিটামিন রয়েছে। এর খাদ্যশক্তি প্রায় ১৬ কিলোক্যালরি, যা শরীরের জন্য হালকা ও উপকারী।
বিশেষজ্ঞরা বলেন, গ্রীষ্মের তীব্র গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে তরমুজ একটি সহজলভ্য ও উপকারী ফল। তাই মৌসুমে নিয়মিত তরমুজ খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।



ফেসবুক কর্নার