June 24, 2026, 11:24 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

রাঙ্গামাটিতে নাসির উদ্দিন পাটোয়ারীর সফর ঘিরে দলীয় বিভ্রান্তি ও অসন্তোষ

অভয়নগর প্রতিবেদক

রাঙ্গামাটিতে নাসির উদ্দিন পাটোয়ারীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দলীয় বিভ্রান্তি ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সফর ঘিরে দলীয় নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয়। সংসদ সদস্য পদপ্রার্থী বাবু প্রিয় চাকমা জানান, নাসির উদ্দিন পাটোয়ারীর সফর সম্পর্কে তিনি পূর্ব থেকে অবগত ছিলেন না। একই ধরনের বক্তব্য দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহীদুল আলম শাকিলসহ অন্যান্য নেতারাও।
নেতৃবৃন্দের অভিযোগ, দলের সদস্য সচিব সোয়াইব বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তা অন্যান্য নেতাকর্মীদের কাছে স্পষ্টভাবে তুলে ধরেননি। এতে দলীয় পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সফর বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। দুপুরের দিকে সফর না হওয়ার তথ্য জানানো হলেও পরবর্তীতে ভিন্ন পরিস্থিতি তৈরি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তবে এ বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরের ক্ষেত্রে সমন্বয়ের অভাব দলীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এ ধরনের পরিস্থিতি এড়াতে সুস্পষ্ট যোগাযোগ ও পরিকল্পনার প্রয়োজন রয়েছে।



ফেসবুক কর্নার