June 24, 2026, 11:25 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ফতুল্লায় তিন খাল পুনঃখনন উদ্বোধন, অবৈধ দখলদারদের সতর্কবার্তা

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তিনটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নলখালী খাল, বাগডোমারী খাল ও ওয়াপদা খালের খনন কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইউপিপি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে প্রশাসন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
খালের জায়গা দখলকারীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জনস্বার্থে যারা দখল করে স্থাপনা গড়ে তুলেছেন, তাদের স্বেচ্ছায় সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, খাল দখল ও অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিন্নজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা করছেন, খনন কাজ সম্পন্ন হলে ফতুল্লা ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে।



ফেসবুক কর্নার