June 24, 2026, 11:26 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, ১০ নেতার পদত্যাগ

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীতে ছাত্রদলের নবঘোষিত বিভিন্ন ইউনিটের কমিটি ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পদত্যাগের ঘটনা ঘটেছে। পদবঞ্চিত নেতাকর্মীরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
সোমবার (৪ মে) দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জনভোগান্তি দেখা দেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিক বিবেচনায় কমিটি গঠন করা হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান এবং দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কিছু বক্তা কেন্দ্রীয় নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে। সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পদ না পাওয়া নেতাকর্মীদেরও মূল্যায়ন করা হচ্ছে।
বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা জানান, বর্তমান কমিটি বহাল থাকলে সংগঠনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।
এ ঘটনায় নোয়াখালীতে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।



ফেসবুক কর্নার