June 24, 2026, 11:21 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

কলেজ ক্যাম্পাসে বিক্ষোভের মুখে পড়লেন এমপি মুফতি আমির হামজা

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে আয়োজিত আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এমপি মুফতি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে তিনি উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীদের একটি অংশ আরও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মাঠে বসে পড়লে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। তবে সেখানেও বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমপি আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এদিকে ঘটনার পর এমপি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, তাকে কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তবে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর এ দাবি নাকচ করে বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে অধ্যক্ষের কক্ষে স্বাভাবিক অবস্থায় পাই। পরে তিনি পুলিশের সঙ্গেই ক্যাম্পাস ত্যাগ করেন।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে এমপি মুফতি আমির হামজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমীর মো. এনামুল হকের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে কুষ্টিয়া জুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার