June 3, 2026, 11:07 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মাঝরাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব

অভয়নগর প্রতিবেদক

নারীদের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের মালকাজগিরির নবনিযুক্ত পুলিশ কমিশনার বি. সুমতি। সাধারণ নারীর ছদ্মবেশে গভীর রাতে শহরের রাস্তায় অবস্থান করে তিনি নারীদের বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। আর মাত্র তিন ঘণ্টার এই অভিযানে তিনি পড়েন একের পর এক হয়রানির মুখে।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি এক রাতে কোনো পুলিশি নিরাপত্তা ছাড়াই সাধারণ পোশাকে রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত দিলসুখনগর এলাকার একটি বাসস্ট্যান্ডে অবস্থান করেন কমিশনার সুমতি।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সময়ের মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ জন ব্যক্তি তার সঙ্গে আপত্তিকর আচরণ করে এবং কুপ্রস্তাব দেয়। অভিযুক্তদের মধ্যে কিছু ব্যক্তি মাদকাসক্ত ছিল বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া কয়েকজন কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীও ছিল।
কমিশনারের পূর্বনির্ধারিত সংকেত পাওয়ার পর আশপাশে অবস্থানরত সাদা পোশাকের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের আটক করে। তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা না নিয়ে থানায় নিয়ে কাউন্সেলিং করা হয়। পরে অভিভাবকদের ডেকে নারীদের প্রতি সম্মান প্রদর্শন ও আইনগত সচেতনতা বিষয়ে সতর্ক করা হয়।
পুলিশ কমিশনার বি. সুমতি জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল নারীরা বাস্তবে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন তা বোঝা। কাউকে শাস্তি দেওয়ার চেয়ে সচেতনতা তৈরিই ছিল প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, ক্যারিয়ারের শুরুতেও একই ধরনের ছদ্মবেশী অভিযান পরিচালনা করেছিলেন তিনি। বর্তমানে তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের বাস্তবধর্মী উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ।



ফেসবুক কর্নার