June 15, 2026, 12:33 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধাভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব দৌলতপুর সীমান্তে তিন দিন পর পুশইন জটিলতার অবসান, ১২ জনকে গ্রহণ করল বিএসএফ বজ্রপাতে মহিষের মৃত্যু, দিশেহারা খামারি উমের আলী শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মানিকগঞ্জকে শান্ত ও নিরাপদ জেলা গড়ার প্রত্যয়, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস রাতের আঁধারে আগাছানাশক স্প্রে, ঝিনাইদহে ৩ বিঘা তিল ক্ষেত পুড়ে ছাই টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার

সিলেটে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, ড্রাম ট্রাক জব্দ

বিল্লাল হোসেন গোয়ানঘাট সিলেট প্রতিনিধি

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে প্রায় ৩১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) মাসরুক সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ থানাধীন সোবহানীঘাট এলাকার ধোপাদিঘীরপাড়স্থ রেইনবো পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আসামিরা একটি হলুদ রঙের রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক রেখে পালিয়ে যায়।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৩১ বস্তায় রাখা ৩ হাজার ৯৩০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫B(১)(b)/২৫D ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৪, তারিখ ০৯/০৫/২০২৬ খ্রিস্টাব্দ।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার