June 24, 2026, 11:07 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে তরুণ সমাজসেবক রাহাত হাসান জুয়েল

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তরুণ সমাজসেবক রাহাত হাসান জুয়েল। শিক্ষা, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই তিনি স্থানীয়দের কাছে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
শিক্ষাজীবনে মেধাবী রাহাত হাসান জুয়েল শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা থেকে কামিল এবং শ্রীপুর সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ঢাকার সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এলএলবি সম্পন্ন করে গাজীপুর জেলা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত হাসান জুয়েল দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। পৌরসভার হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে আন্দোলনে অংশগ্রহণ, শ্রীপুর চৌরাস্তা ও রেলস্টেশন এলাকার যানজট নিরসনে উদ্যোগ, হাসপাতালের সামনের ডাস্টবিন অপসারণ করে সৌন্দর্যবর্ধনমূলক বাগান নির্মাণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
এছাড়া অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে পানিবন্দী প্রায় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করায় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নেও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন রাহাত হাসান জুয়েল। এ বিষয়ে তিনি বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখি। দুর্নীতিমুক্ত, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”
ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা একজন সৎ, শিক্ষিত ও মানবিক জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন। স্থানীয়দের অনেকেই মনে করেন, তরুণ সমাজসেবক রাহাত হাসান জুয়েল ভবিষ্যতে ২নং ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।



ফেসবুক কর্নার