June 24, 2026, 11:07 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের শোডাউন

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীনের নেতৃত্বে শহরে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, সম্প্রতি মেড্ডা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। বিষয়টি জানাজানি হলে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এর প্রতিবাদে জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে আসে।
শাহীনুর রহমান শাহীনের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুল হক সানি, খন্দকার শাহ আলম, মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ, সৈয়দ জয়, মামুন খানসহ জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সোহাগ মুন্সি, পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শান্ত সূত্রধর ও রাকিব খান, যুগ্ম আহ্বায়ক বিশাল পাঠান ও রিমন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি আনান এবং পৌর কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাতসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে নিষিদ্ধ সংগঠনের কোনো স্থান হবে না। যারা ঝটিকা মিছিল করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
এদিকে ছাত্রদলের এ শোডাউনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।



ফেসবুক কর্নার