June 24, 2026, 11:07 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ছাত্রদল নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক বহিষ্কৃত নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১২ মে) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংগঠনের অভ্যন্তরীণ আলোচনা, পর্যালোচনা এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বলে জানা গেছে।
দলীয় নেতারা জানান, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। একই সঙ্গে সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মোঃ নবীর শেখ বলেন, “আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতেও দলের নির্দেশনা মেনে চলবো। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
তিনি আরও বলেন, “দল যে আস্থা ও সুযোগ দিয়েছে, তা রক্ষা করতে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবো।”



ফেসবুক কর্নার