May 16, 2026, 8:36 pm
শিরোনাম :
মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু শেরপুরে অবৈধ বালু পরিবহনে যুবককে ২ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টা সিসিটিভিতে ধরা সন্দেহভাজন, পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ জীববৈচিত্র্য রক্ষায় বাড়ছে উদ্বেগ, চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্তের প্রস্তুতি কুলাউড়ায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি ধরলার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে মানববন্ধন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে ধান কাটতে এসে প্রাণ হারালেন পাবনার কৃষিশ্রমিক স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযানে ১৫ জন আটক নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন জব্দ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার অভিযোগে পৃথক দুইটি অভিযানে মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গত বুধবার (১৪ মে) রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— কাশোপাড়া (ফকিরপাড়া) গ্রামের সোহেল হোসেন (২৪), রবিউল ইসলাম (১৯) এবং নিয়ামতপুর উপজেলার মুড়িহারী গ্রামের সোহেল রানা (২০)।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে তারা অনলাইনভিত্তিক জুয়ার কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, পাঁচটি পিসি ও পাঁচটি মনিটর জব্দ করা হয়।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, একটি ভাড়া বাসায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
মান্দা থানার কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার