June 4, 2026, 1:03 pm
শিরোনাম :
নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ আটক

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর এলাকায় এক ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে জিনদপুর বাজারে অবস্থিত ‘মারকাজুত তাজবীদ মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মাওলানা তোফাজ্জল হোসাইন, যিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে মাদ্রাসার একটি কক্ষে ওই নারী ও অধ্যক্ষকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশে খবর দিলে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষ ও ওই নারীকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক অভিভাবক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



ফেসবুক কর্নার