May 16, 2026, 9:05 pm
শিরোনাম :
মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু শেরপুরে অবৈধ বালু পরিবহনে যুবককে ২ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টা সিসিটিভিতে ধরা সন্দেহভাজন, পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ জীববৈচিত্র্য রক্ষায় বাড়ছে উদ্বেগ, চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্তের প্রস্তুতি কুলাউড়ায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি ধরলার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে মানববন্ধন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে ধান কাটতে এসে প্রাণ হারালেন পাবনার কৃষিশ্রমিক স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

কুলাউড়ায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বাদ আসর কুলাউড়া থানার সামনে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ মৌলভীবাজারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে কুলাউড়ার আলোচিত নাফিসা আঞ্জুম ধর্ষণ ও হত্যা এবং সিলেটে সম্প্রতি ৪ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
ধর্ষণ প্রতিরোধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক তোফায়েল খানের সভাপতিত্বে এবং নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র মুজাহিদুল ইসলাম তারেক।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মো. সামছু উদ্দিন বাবু, নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিব তৌয়াহিদ তায়েফ, জুলাই যোদ্ধা লিংকন আহমদ, শেখ রানা, সাইফুলসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।



ফেসবুক কর্নার