May 16, 2026, 9:05 pm
শিরোনাম :
মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু শেরপুরে অবৈধ বালু পরিবহনে যুবককে ২ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টা সিসিটিভিতে ধরা সন্দেহভাজন, পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ জীববৈচিত্র্য রক্ষায় বাড়ছে উদ্বেগ, চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্তের প্রস্তুতি কুলাউড়ায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি ধরলার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে মানববন্ধন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে ধান কাটতে এসে প্রাণ হারালেন পাবনার কৃষিশ্রমিক স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ জীববৈচিত্র্য রক্ষায় বাড়ছে উদ্বেগ, চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্তের প্রস্তুতি

অভয়নগর প্রতিবেদক

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটার সমুদ্রসৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার সকালে সৈকতের ডিসি পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি তীরে উঠে এলে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়। সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এই প্রাণীটির এমন অবস্থায় তীরে ভেসে আসা পরিবেশবিদদেরও ভাবিয়ে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচ্ছপটি প্রথম দেখতে পান সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম। পরে তিনি বিষয়টি কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-আহ্বায়ক কেএম বাচ্চুকে অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় কচ্ছপটিকে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, কচ্ছপটি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল এবং স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছিল না। ধারণা করা হচ্ছে, ডিম পাড়ার উদ্দেশ্যে উপকূলের কাছাকাছি এসে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এটি তীরে ভেসে আসে। কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি বলে জানা গেছে।
কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-আহ্বায়ক কেএম বাচ্চু বলেন,
“কচ্ছপটি উদ্ধারের সময় খুবই দুর্বল ছিল। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় সেবা শেষে এটিকে নিরাপদে আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই একজন ভেটেরিনারি চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বন বিভাগও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন,
“সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সর্বদা সচেতন। কচ্ছপটির নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
বিশেষজ্ঞদের মতে, অলিভ রিডলি কচ্ছপ বর্তমানে বিশ্বব্যাপী হুমকির মুখে থাকা সামুদ্রিক প্রাণীগুলোর একটি। ট্রলিং জালে আটকে পড়া, প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জাহাজের ধাক্কা এবং উপকূলীয় এলাকায় মানুষের অসচেতন আচরণের কারণে এদের স্বাভাবিক জীবনচক্র মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন,
“সামুদ্রিক কচ্ছপ সমুদ্রের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নানা কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এ প্রাণীগুলো আরও বড় সংকটে পড়বে।”
পরিবেশবিদরা মনে করছেন, কুয়াকাটাসহ দেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক প্রাণী সংরক্ষণে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। বিশেষ করে জেলেদের সচেতনতা বৃদ্ধি, সমুদ্রে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
উদ্ধার হওয়া বিরল এই অলিভ রিডলি মা কচ্ছপকে ঘিরে কুয়াকাটায় সৃষ্টি হয়েছে এক আবেগঘন পরিবেশ। স্থানীয়দের অনেকেই বলছেন, প্রকৃতির এই নীরব প্রাণীগুলোকে রক্ষা করা শুধু মানবিক দায়িত্ব নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করারও অংশ।



ফেসবুক কর্নার