June 4, 2026, 11:58 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি অবশেষে গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি অবিরাম পালকে গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বহালগাছিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত অবিরাম পালকে ১ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পটুয়াখালী থানার মামলা নং–১৯, তারিখ ২১ ডিসেম্বর ২০২২ অনুযায়ী, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালতের সাজা কার্যকর করতে পুলিশ তার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এদিকে স্থানীয় এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।



ফেসবুক কর্নার