June 26, 2026, 3:12 pm

ঝিনাইদহের র‍্যাবের অভিযানে মাগুরার শীর্ষ সন্ত্রাসী নাইম গ্রেফতার

সুমন স্টাফ রিপোর্টার শিবচর মাদারীপুর

মাগুরা সদর উপজেলার রাউতড়া এলাকায় অভিযান চালিয়ে ২,টি দেশীয় ওয়ান শুটারগান, ৪,টি ককটেল, ২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ৪টি হাসুয়াসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ।
র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মাগুরা সদর থানাধীন রাউতড়া গ্রামস্থ গীরিদারি আশ্রমের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ নাইম (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।
র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতের কাছ থেকে ২টি দেশীয় ওয়ান শুটারগান, ৪টি ককটেল, ২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ৪টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
 উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেফতারে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার