June 4, 2026, 10:59 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

গভীর রাতে স্কুলে চুরি, উধাও প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি প্রজেক্টর, একটি সাউন্ড সিস্টেম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরদিন সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে কক্ষের ভেতরে গিয়ে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটির পর অফিস কক্ষে তালা লাগিয়ে সবাই বাড়ি চলে যান। সকালে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, “চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”
ঘটনার পর তিনি ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “বিদ্যালয়ে চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার এবং দ্রুত চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার