June 4, 2026, 11:00 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

সিলেটে অভিযানে মানবপাচারকারীসহ আটক ১৪

শফিকুল ইসলাম

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মানবপাচারকারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানীনগর গ্রামের আব্দুল করিম ওরফে ব্যান্ডেজ করিমের মালিকানাধীন একটি তিনতলা বাড়িতে সন্দেহজনক অবস্থায় কয়েকজন অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় জনতা সেখানে অভিযান চালায়। পরে মানবপাচারকারী চক্রের এক সদস্যসহ নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৪ জনকে আটক করা হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ, পিরোজপুর, খুলনা, ঢাকা, সাতক্ষীরা, নোয়াখালী ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে ও মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য মো. হানিফ মিয়া (৩৫) রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সীমান্তবর্তী বিভিন্ন পথ ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপার করিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে আসছিল। জনপ্রতি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বিভিন্ন বাড়িতে রাখা হতো এবং পরে সুযোগ বুঝে পরিবহনযোগে অন্যত্র পাঠানো হতো।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, হানিফ মিয়া দীর্ঘদিন ধরে ডিবিরহাওর, ফুলবাড়ী, ঘিলাতৈল, টিপরাখলা, গোয়াবাড়ী, হর্ণি ও বাইরাখেল সীমান্ত ব্যবহার করে মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “স্থানীয় জনতা কয়েকজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।



ফেসবুক কর্নার