May 19, 2026, 3:28 am
শিরোনাম :
জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ কর্পোরেট দক্ষতা, মিডিয়া উপস্থিতি ও মানবিকতায় উজ্জ্বল এক অনন্য ব্যক্তিত্ব — আসিয়া বিনতে আমানত সুমি সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ আটক ৫ ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র সিয়ামের চোখ উপড়ে ফেলার চেষ্টা: ৮ অভিযুক্তের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১ কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ কর্মীর মৃত্যু, মামলা দায়ের দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস গভীর রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের লিফটে আটকা রোগীর স্বজন, উদ্ধার ফায়ার সার্ভিসের কালীগঞ্জে আদম ব্যবসায়ীর প্রতারণার অভিযোগ, নিঃস্ব জাহাঙ্গীরের পরিবার ইট সলিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি এলাকাবাসীর

দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ ও জেলা পরিষদের ডাকবাংলো পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি দৌলতপুর উপজেলা পরিষদে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন তিনি। সভায় দৌলতপুর উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, জেলা পরিষদের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরবর্তীতে তিনি কুষ্টিয়া জেলা পরিষদের দৌলতপুর ডাকবাংলো পরিদর্শন করেন। সেখানে ডাকবাংলোর সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ মণ্ডল, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. বিল্লাল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জনসেবার মান উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার