May 14, 2026, 11:16 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম” বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মন্তব্য 

Reporter Name

 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম”। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলামকে এমন কথা বলতে শোনা গেছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল ওই ৪২ সেকেন্ডের ভিডিওতে কোন একটি বিষয়কে শক্তহাতে দমনের কথা বলতে শোনা যায় তাকে। ধারণা করা হচ্ছে, বিবাদপূর্ণ একটি বিল নিয়ে বিএনপির এ নেতা এমন মন্তব্য করেছেন।

এসময় সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, ”এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে হাজ্বি আমিনুল ইসলাম করে দিবে তা না। আপনাদেরও দায়িত্ব আছে। বিল আছে, বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে কারও ক্ষমতা আছে? আবার আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সুঁচও লড়বে না।

বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম আরও বলেন, “ভোটের আগে এগুলো নিয়ে আর বসব না। এক দুই মাসের জন্য সমস্যা হবে না। আল্লাহর ওপর ভরসা করেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল সরকার গঠন করবে। তখন কথা বলার মানুষেই থাকবে না। আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। তাই এখন ভয় করতে হবে না।“

স্থানীয় সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কয়েকটি মৌজা নিয়ে ছোট বিল্লা-বড় বিল্লা নামে একটি বিল আছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এবং বিলটির উপর হাইকোর্টে মামলা চলমান আছে। এছাড়া বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্বও হারাচ্ছে। এনিয়েই মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপি নেতা আমিনুল ইসলামের বাড়িতে রাধারনগর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিএনপির নেতা কর্মীদের মাঝে বিলটি নিয়েই বক্তব্য দিতে গিয়ে তিনি বক্তব্যের এক পর্যায়ে এমন বিতর্কিত বক্তব্য দেন তিনি। ওই সময় আলমগীর হোসেনের নেতৃত্বে রাধানগরের বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

নাচোল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের খোকন এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে বলেন, “আমিনুল হাজ্বির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। এই বক্তব্য আমরা তৃণমূল বিএনপি ও দল সমর্থন করে না

 



ফেসবুক কর্নার